
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উদযপন উপলক্ষে ২১ নভেম্বর দুপুরে নান্দিনা নেকজাহান গার্লস স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’ উদযাপন করে থাকে। মহানবী হযরত মোহাম্মদ (সা.)- ৫৭০ খ্রীস্টাব্দের ১২ রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন।
মহানবী (স) এর জীবন-কর্মের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন-অধ্যক্ষ রফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সভাপতি আশেকুল ইসলাম এবং সহকারি শিক্ষক এফ.এম. ফায়জুল বারী প্রমুখ। সভায় শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।