ভূঞাপুরে সমবায় দিবস-২০১৮ পালন

S M Ashraful Azom
0
ভূঞাপুরে সমবায় দিবস-২০১৮ পালন

অভিজিৎ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রবিবার সকালে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদে গিয়ে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ইউএনও ঝোটন চন্দ, ভাইস চেয়ারম্যান সাহিনুর ইসলাম তরফদার বাদল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একেএম ফজলুল হক, কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, বিআরডিপি চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভূঞাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল প্রমুখ।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top