লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ ইসলামপুর আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন সংসদ সদস্য পদে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের কার্যালয় থেকে ৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, এই আসনে এ পর্যন্ত ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, বিমান বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি শাজাহান আলী মন্ডল ,শওকত হাসান মিঞা, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মুফতি মিনহাজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মুশফিকুর রহমান বিপ্লব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।