সরিষাবাড়ীতে অর্ধ শতাধিক ভূমিহীনকে পুর্ণবাসনের দাবি

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে অর্ধ শতাধিক ভূমিহীনকে পুর্ণবাসনের দাবি
জাকারিয়া জাহাঙ্গির : জামালপুরের সরিষাবাড়ীতে অর্ধ শতাধিক ভূমিহীন পূর্ণবাসনের দাবি জানিয়েছে। তাঁরা নিজেদের নামে জমি লিজ ও আবাসন ব্যবস্থার জন্য সরকারি বরাদ্দ চান। এ দাবিতে বৃহস্পতিবার সকালে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন।

আবেদনকারী ভূমিহীন শ্রমিক মোহন লাল চৌহান, বিজয় রবি দাস, ইউসুফসহ অনেকেই জানান, সরিষাবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র আরামনগর বাজারস্থ ধানাটা মৌজায় বাংলাদেশ জুট কর্পোরেশনের অধীন বিজেএমসি পাট কোম্পানীতে কর্মকরত পৈতৃক সুত্রে কলোনিতে অর্ধ শতাধিক রবি দাস ও শ্রমিক পরিবার বসবাস করে আসছে। ইংরেজ শাষনামলের পূর্ব থেকে পাট কোম্পানীতে কাজ করে পরিবার পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালনসহ জীবন যাপন করছেন তারা। সম্প্রতি ওই পাট কোম্পানীটি বিলুপ্ত ঘোষনা করে কেএইচবি ফাইবার্স লিঃ প্রতিষ্ঠানের নিকট সরকার বিক্রি করে দেয়। এ নিয়ে রবি দাস ও শ্রমিক পরিবারের লোকজন উচ্ছেদের আশঙ্কায় হতাশায় পড়েন। এ নিয়ে তৎকালীন সময়ে সাবেক এমপি ডা. মুরাদ হাসান, প্রশাসন ও কেএইচবি ফাইবার্স’র পরিচালক দলিল উদ্দিনের সাথে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে রবি দাস ও শ্রমিক পরিবারের লোকজনকে নির্বিঘেœ বসবাস করার মৌখিক আশ্বাস প্রদানসহ উচ্ছেদ করা হবে না বলে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত উপেক্ষা করে সম্প্রতি স্বার্থান্বেষী মহল তাঁদের উচ্ছেদের হুমকি দিয়ে আতঙ্কিত করছে বলে তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে উপজেলা রবি দাস উন্নয়ন পরিষদের সভাপতি খোকন রবি দাস ও সাধারন সম্পাদক বিজয় রবি দাস বলেন, ইংরেজ শাসনামলের পূর্ব থেকে পাট কোম্পানীর শ্রমিক হিসেবে রবি দাস ও শ্রমিক পরিবার বসবাস করছে। ওই কলোনীতে বসবাসকারীদের নামে জমি ও আবাসন বরাদ্ধ করে পূর্ণবাসনের দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।

জেলা রবি দাস উন্নয়ন পরিষদের আহবায়ক মিলন রবি দাস বলেন, কাউকে উচ্ছেদ করতে গেলে তা প্রতিহত করা হবে। আগে পুর্ণবাসন চাই।

তবে পাল্টা অভিযোগ কেএইচবি ফাইবার্স লিমিটেডের। ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ‘রবি দাস পরিবারের জন্য ২৫/৩০ লাখ টাকা ব্যয়ে নগদা এলাকায় জমি কেনা হয়েছে। কিন্তু তারা কোম্পানীর জায়গা ছাড়তে চাচ্ছেন না।’
⇘সংবাদদাতা: জাকারিয়া জাহাঙ্গির
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top