
সেবা ডেস্ক: ২৪ নভেম্বর শনিবার বিকাল ৫টায় টাঙ্গাইল জেলার পৌর এলাকার নিরালা মোড়ে অবস্থিত ক্যাপিটাল হসপিটাল থেকে ইউসুফ আলী নামের এক ভূয়া ডাক্তারকে আটক করেছে টাঙ্গাইল থানা পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৪ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আমরা খবর পেয়ে মো. ইউসুফ আলী নামের এক ভূয়া ডাক্তারকে আটক করে থানায় নিয়ে আসি এবং সে আমাদের কাছে স্বীকার করে সে কোন এমবিবিএস ডাক্তার না। সে টাঙ্গাইলের বাঘিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এম এম আলী কলেজ থেকে এইচএসসি পাস করে। এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। সে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। ক্যাপিটাল হসপিটালের যে পরিচালক ও ব্যবস্থাপক তারা বিষয়টি জানেন এবং তাকে ব্যবহার করে লাভবান হন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার আরও বলেন, এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে এবং তাকে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।