ইসলামপুরে আসনে আবারো নৌকা প্রতিক পেলেন ফরিদুল হক খান

S M Ashraful Azom
0
ইসলামপুরে আসনে আবারো নৌকা প্রতিক পেলেন ফরিদুল হক খান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনের রেখে জামালপুর-২ ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি। এতে দলীয় নেতাকমী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আনন্দ বিরাজ করছে।

জানাগেছে,রবিবার দুপুরে ঢাকায় দলীয় কার্যালয় থেকে সারাদেশের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত চিঠি তুলে দেয়ার পর্ব শুরু হয়।

সেখানে জামালপুরের ইসলামপুরের কৃতিসন্তান ইসলামপুর আসনের দুইবারের নির্বাচিত এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। পরে আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ঢাকার ধানমন্ডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করেন।

এদিকে আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি মনোনয়নের খবর শোনার পর ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকা, বাজার, মহল্লা গ্রামে গ্রামে নেতাকর্মী ও তার সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস করে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top