
ওয়াসিম হায়দার: বাংলাদেশ সরকার কর্তৃক শতভাগ সরকারি স্কলারশীপ পেয়ে এক বাঙ্গালীর সৌভাগ্য অর্জন। ১১৯ জন সুবিধা প্রাপ্তদের মধ্যে ১ জন বাংলাদেশী। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া গ্রামের মাওলানা মোবারক আহমদের ২য় ছেলে মোহাম্মদ নাজমুল হাসান রাকিব।
নাজমুল হাসান রাকিব ২০১৪ সালে বাংলাদেশ থেকে তুরষ্ক সরকারের শতভাগ সরকারি স্কলারশীপ পেয়ে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে সুদূর তুরষ্কে পাড়ি জমায়।
সেখানে পড়া-লেখায় অধ্যবসায় করার পর এক চমক প্রবণ রেজাল্ট উপহার দেয় তুরষ্ক সরকারের কাছে বাংলাদেশের কৃতি সন্তান রাকিব।
ফলে তুরষ্কের অন্যতম বিশ্ববিদ্যালয়, কাইসেরি শহরের এরজিয়েস ইউনিভার্সিটি থেকে ডেন্টিস্ট বিভাগে অধ্যয়নের এক নব অধ্যায় সূচনার সৌভাগ্য অর্জন করেছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।