সেবা ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে নিজের উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল ২৩ নভেম্বর শুক্রবার বিকেলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে ২২ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।
দলীয় সূত্রে জানা যায়, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় দলীয় সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের মনোনয়ন দেওয়া হবে না, বলে সবাইকে জানিয়ে দেন। যার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভের আশায় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে নতুন করে দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে মশিউজ্জামান রোমেল, মুক্তিযুদ্ধের সংগঠক নুরুন্নবীসহ ১৩ জন দলীয় মনোনয়ন চাইছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।