
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া ফকির বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।
এতে মোশারফ মাস্টারের ৩টি বসত ঘর, ঘরের আসবাবপত্র, গহনা, ধান, চাউল, শিক্ষার্থীর স্কুলের বই, নগদ টাকাসহ অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ভোররাত ৩টার দিকে ফ্রিজে ইলেকট্রিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান পরিবারটি।
পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা নিবার্হী অফিসার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।