লিয়াকত হোসাইন লায়ন: শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্বেশ এই প্রতিপাদ্য আলোকে সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে হত দরিদ্ররা ন্যায্য মুল্যে চাল পাচ্ছে।
উপজেলার ১২টি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ডিলার নিয়োগ করে জনপ্রতি ৩০কেজি চাল প্রতিকেজি ১০ টাকায় চাল পেয়ে ভাতের অভাব থেকে আজ তারা নিশ্চিন্তায় রয়েছে।
গ্রাম অঞ্চলে খেটে খাওয়া মানুষরা সারাদিন খাটুনি খেটে সন্ধায় যা ময়না পায় তাদিয়ে পরিবার পরিজনের জন্য খাবার জোগাড় করতে প্রতিনিয়তই হিমশিম খেতে হয়। সারাদিন খাচটুনি খেটে দুমুঠো খাবার খেয়ে সারাদিনের পরিশ্রমের মজুরী চলে যেত সাধারন মানুষের।

দেশের এই বৃহৎ সমস্যাকে জয় করতে বর্তমান সরকার হতদরিদ্র পরিবার যাতে খাদ্যভাবে কষ্ট পেতে না হয় সেজন্য বৃহৎ পরিকল্পনা গ্রহন করেন। তারি ধারাবহিকতায় মোঠো খাবারের জন্য সরকার ভতূকি দিয়ে সামন্য মূল্যে ১০টাকা কেজি চাল বিতরন কার্যক্রম চালু করেন।
এই কার্যক্রম চালু হওয়ার পর সারা দেশের ন্যায় ইসলামপুরের চিত্র পাল্টে গেছে। হত দরিদ্র কৃষক আর না খেয়ে মরতে হয়না। সারাদিন খাটুরি খেটে সন্ধায় আর চিন্তা করতে হয়না। তারা আজ নিজেকে স্বাছন্দ বোধ করে।
চর পুটিমারী ইউনিয়নের হরিনধরা গ্রামের কৃষক আইনাল হক বলেন-আগে পেটের ভাত সংগ্রহ করতে সরাদিন কাম করে ময়না নিয়ে চাল কিনলে তরকারি কিনার টাহা থাহেনাই। এখন কমদামে চাল পাইয়া সবকিছু কিনবের পাই। তাই কোন সমস্যা হয়না।

গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আলেছা বেওয়া বলেন- স্বামী মারা গেছে,পুলারা দেহেনা,বিধবা ভাতা পাই ছি,তিনমান পরে টেহা তুলি,মেলা ঠেহা(অভাব)। এহন ১০টেহা কেজি চাল নেই ঠেহা আর পড়েনা। এবারের উপজেলার প্রতিটি গ্রামের বিভিন্ জনের সাথে কতা বলে তাদের সমস্যা না থাকার কতা জানাযায়। হত দরিদ্রদের জন্য এই কর্মসূচি গত বছর উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
এ সময় বলেন- বর্তমান র্সকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসাবে সারা বাংলায় হত দরিদ্রদের ১০টাকা কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতির একটি উজ্জল দৃষ্টান্ত। এ উপজেলায় ২৪হাজার অসহায় হতদরিদ্র পরিবারের জন্য সুবিধা পাচ্ছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।