রৌমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

S M Ashraful Azom
0
রৌমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

রৌমারী প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। 

রবিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্তর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিেেত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসি, বিশেষ অতিথি রৌমারী উপজেলার কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সমবায় অফিসার মো.এনামুল হক, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মোছা. শেফালী ইসমাইল, মোছা. জোসনা খাতুন,যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক মোছা. শাহিদা খাতুন, যুগ্নসম্পাদক মোছা. শামিমা আকতার প্রমূখ।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top