জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

S M Ashraful Azom
0
জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

জামালপুর সংবাদদাতা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ২৫ নভেম্বর রবিবার বকুলতলা থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার এতে সভাপতিত্ব করেন।বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার আব্দুল করিম, সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, জেলা সহায়ক ইউএনএফপিএ ফয়জুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালন ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, কবি, সাহিত্যিক ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক সাযযাদ আসনারী, আস্থা প্রকল্প স্বাবলম্বী প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন ছানু প্রমূখ। 

আলোচনা সভা শেষে কলেজ নারী সহিংসতা প্রতিরোধে আইনের বাস্তবায়ন ও সমাজ সচেতনা শীর্ষক বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।জেলা প্রশাসন-মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুর এর আয়োজন করে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top