সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য জামালপুর-১ আসন থেকে মনোনয়ন ক্রয় করেছেন সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
২২ নভেম্বর বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়ন ক্রয় করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র সাহা।
২২ নভেম্বর বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়ন ক্রয় করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র সাহা।
মনোনয়ন ক্রয়কালীন সময়ে তার সাথে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক একে এম মুছা মিয়া, উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক আনিছুল হক ফারুক , পৌর বিএনপি’র আহবায়ক আতিকুর রহমান সাজু , মনজুরুল হক মনজু সাবেক সভাপতি পৌর বিএনপি,আবুল হাসেম দেওয়ানগঞ্জ ইউনিয়ন বিএনপি আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জয়নাল আবেদিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি,মাসুদ হাবিব পলিন আহবায়ক উপজেলা ছাত্রদল,আলা উদ্দিন আল্ মামুন পৌর ছাত্র দলের আহবায়ক, রবিউল ইসলাম কলেজ শাখার আহবায়ক,জাহিদ বিন আনোয়ার সজিব,মিনহাজ উদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্য ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান মনোনয়ন বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানান এ পর্যন্ত দেওয়ানগঞ্জ নির্বাচন কার্যালয় থেকে ২ জন মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।