
রকি চন্দ্র সাহা: ২৫শে নভেম্বর রবিবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকায় দলীয় মনোনয়ন পত্র গ্রহন করেন তিনি। পঞ্চমবারের মতো চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, জননন্দিত জননেতা মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এর পূর্বে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার চাঁদপুরের কৃতী সন্তান মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ১৯৪৩ সালের সেপেম্বর মাসে চাঁদপুর জেলা শাহরাস্তি থানার নাওড়া গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম আশরাফ উল্যাহ ঢাকা জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ছিলেন। তিন ভাই ও ছয় বোনের মধ্যে রফিকুল ইসলাম পিতা-মাতার জ্যেষ্ঠ সন্তান। তার স্ত্রী চট্টগ্রামের আনোয়ারা থানার এক সমভ্রান্ত মুসলিম পরিবারের কন্যা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
মনোনয়ন প্রাপ্তি বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা খাঁটি নৌকার মাঝি চিনেন। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই এ আসনে আমাদের অভিভাবক মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়কে মনোনয়ন দেওয়ার জন্য আমরা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেব ইনশাল্লাহ।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।