
জামালপুর সংবাদদাতা ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে নির্বাচন করতে আরেক জনের মনোনয়ন সংগ্রহের খবর পাওয়া গেছে।
যুক্তফ্রন্ট মনোনীত বাংলাদেশ শরীয়া আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মাওলানা রহমতুল্লাহ আল হোসাইনী মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলের আমির হাফেজ-মাও. মাসুম বিল্লাহ ও মহাসচিব মাও. গাজী মাসুদর রহমান ১৯ নভেম্বর রহমতুল্লাহর পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। রহমতুল্লাহ জেলার মেলান্দহ উপজেলার বানিপাকুরিয়া গ্রামের আলহাজ মাওলানা আ: খালেক দেওবন্দীর ছেলে। তিনি মেলান্দহ জামেয়া হুছাইনিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (এমএ আরবী) পাশ করেন। ময়মনসিংহ দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা থেকে আরবী ভাষা সাহিত্যের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ঢাকা ফরিদাবাদ থেকে তাফসীরে জালালাইন এবং ঢাকা গুলশান জামিয়া মাদানিয়া মাদ্রসা থেকে তাকমীলুল উলুম (আরবী ব্যাকরণ)’র উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি মেলান্দহ উপজেলার ইত্তেফাকুল ওলামার সহসাংগঠনিক সম্পাদক, ইত্তেফাকুল ওয়ায়েজিন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সেক্রেটারী, মাসিক কথা পত্রিকার প্রধান উপদেষ্টা। তিনি মেলান্দহ ছাওতুল হেরা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দেস হিসেবে কর্মরত আছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।