বকশীগঞ্জে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর বুধবার দুপুরে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক খন্দকার আ.ন.ম শফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, জামালপুর জর্জ কোর্টের জিপি অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দিন, সাবেক সাব-রেজিস্ট্রার অ্যাডভোকেট গোলাম রব্বানী আকন্দ, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ,অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু, দেওয়ানগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শফিউল আজম, দাতা সদস্য মনোয়ারা বেগম প্রমুখ।

এতে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ঈদ ই মিলাদুুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top