মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার এর আধুনিকায়ন

S M Ashraful Azom
0
মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার এর আধুনিকায়ন

আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌছে দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবায় সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্যাথলজি সেবা। 
প্রায় ৪০ টির মত প্যাথলজি সেবা থাকছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বল্পমূল্যে। অন্যান্য পাবলিক বিশ^বিদ্যালয়ের চেয়েও আরও বেশি প্যাথলজি সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্যাথলজি সেবাগুলোর মধ্যে থাকছে ব্লাড সুগার, ব্লাড ইউরিয়া, এস. ক্রিয়েটিনিন, এস. লিপিড প্রোফাইল, এস. কোলেসটেরল, এইচ ডি এল-সি, এল ডি এল-সি, টি.জি, এস. বিল্লিরুবিন, এস. জি ও টি, এস জি পি টি, ইউরিক এসিড, সি বি সি, এইচ বি%, ই এস আর, এস. ইলেকট্রোলাইট, এ এস ও টাইট্রি, আর এ টেস্ট, সি আর পি, উয়িডাল টেস্ট, ইউরিন আর/ই, স্টুল আর/ই, স্টুল ও বি টি, বি টি/ সি টি, ব্লাড ফিল্ম, ইউরিন পি টি, ভি ডি আর এল/ টি পি এইচ এ, ব্লাড গ্রুপ, এইচ বি এস এজি, ডেঙ্গু আই জি এম, টি ৩, টি ৪, টি এস এইচ, এফ টি ৪, ইসিজি, সারকুলেটিং ইওসিনোপনিল (সি ই), টোটাল প্যাটিলেট কাউন্ট, এম পি, ইউ এস জি, টি সি, ডি সি, এম টি, হোউল অ্যাবডুমিন এবং কে ইউ বি/ আপার/ লোয়ার অ্যাবডুমিন/ এইচ বি এস টেস্ট। 

Modernization of Mavabhiprabi Medical Center
অত্যাধুনিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে ইসিজি মেশিন, মাইক্রোস্কোপ, সেন্টিফিউজ, ব্লাড অ্যানালাইজার, ক্লোরোমিটার, মাইক্রোপিপেট, সেল কাউন্টার, হরমোন অ্যানালাইজার, রোটেশন মেশিন, ইলেকট্রোলাইট এবং আল্ট্রাসাউন্ড মেশিন।

এ প্রসঙ্গে মেডিকেল সেন্টারের অফিস প্রধান ও উপ প্রধান মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহমেদ জানান, নতুন আনা হয়েছে আপডেট আল্ট্রাসাউন্ড মেশিন। এর সাহায্যে আল্ট্রাসনোগ্রাফি ও ইকো কার্ডিয়াম কালার ডপলার করা সম্ভব।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top