রৌমারী প্রতিনিধি: চলতি মৌসুমে বন্যা না হওয়ায় কৃষকরা আমন চাষে গুরত্ব দিয়েছেন বেশি। আবহাওয়া অনুকুলে থাকায় আমন ফসলের কোন ক্ষতি না হওয়ায় বাম্পার ফলনের মুখ দেখছেন কৃষকগণ। ফলে চাষকৃত জমির পরিমাণ ফাঁকা না থাকায় গত বছরের চেয়ে সরিষার আবাদ কম হয়েছে। এ মৌসুমে যারা সরিষার আবাদ করেছেন তারা সরিষার ভালো দামও আশা করছেন। প্রতি বছর এ এলাকায় সরিষার প্রচুর আবাদ হত। সেতুলনায় এবার সরিষার আবাদ ৭শ’ ৫০হেক্টর জমিতে আবাদ কম চাষ হয়েছে।
গত মৌসুমে ৪হাজার ৫শ’ ৫০হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি মৌসুমে ৩হাজার ৮শ’ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
কুষি পূর্নবাসনের জন্য সরকার কৃষকদের মাঝে টিএসপি ২কেজি, পটাশ ১০কেজি, গম ২০কেজি, সরিষা ১কেজি, ভুট্ট্রা ৩কেজি, বাদাম, ডাল ও বিভিন্ন প্রজাতির শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। সঠিক সময়ে এসব সার বীজ বিতরণ করায় কৃষকরা উপকৃত হয়েছেন এবং সময় মতো চাষাবাদ করায় সকল ফসলে বাম্পার ফলনের সম্ভবনার আশা করছেন তারা। উপজেলা কৃষি অফিসার জানান, কৃষকদের পুর্নবাসনের জন্য চলতি মৌসুমে ১৯শ’ ৪০জন কৃষকের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।