
২৫শে ডিসেম্বর রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি প্রেস ক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকদের কল্যাণে দেশ ও বিদেশে সকল খবরাখবর চোখের সামনে পাই। রাষ্ট্র ও সমাজের কেন্দ্রবিন্দু হিসেবে সাংবাদিক সমাজ কাজ করে চলেছেন।
সমাজের অন্যায় অবিচার জুলুম নির্যাতন প্রতিহত করার জন্য সাংবাদিকরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থাকে আলোকিত করছেন। লেখনি শক্তির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের সকল অন্যায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সমাজ বিনির্মানে পরিবর্তন ঘটাতে পারেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এলএলবি, বিএমএসএফের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শাহাদাত হোসেন শান্ত ও যুগ্ম আহ্বায়ক এম এ লতিফ, মেহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সুচিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, চিতোষী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, শাহরাস্তি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, জাকির হোসেন খাঁন, আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, সাংবাদিক মহিউদ্দিন, দুর্বার নিউজের সম্পাদক রুহুল আমিন তরুন, বাংলা ভিশনের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, হাসানুজ্জামান, দ্বীন মোহাম্মদ মুন্না, জসিম উদ্দিন, দৈনিক ডেসটিনির শাহরাস্তি প্রতিনিধি রকি চন্দ্র সাহা, সিদ্দিকুর রহমান নয়ন, আবু মুসা আল শিহাব, ইমতিয়াজ সিদ্দিক তোহা, হাছান আহমেদ বাবলু, মেহেদী হাছান, মাহমুদ হাসানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে আগত অতিথিরা সংগঠনের সকল সদস্যদের মাঝে পরিচয়পত্র কার্ড ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং সকলে মাঝে এক এক করে পরিচয় করিয়ে দেন।
ক্যাপশনঃ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শাহরাস্তিতে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
অনুষ্ঠান শেষে আগত অতিথিরা সংগঠনের সকল সদস্যদের মাঝে পরিচয়পত্র কার্ড ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং সকলে মাঝে এক এক করে পরিচয় করিয়ে দেন।
ক্যাপশনঃ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর শাহরাস্তিতে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।