রৌমারী প্রতিনিধি: রৌমারীতে জুয়াড়ী আসর থেকে মতিয়ার রহমান (৩৫), জাহাঙ্গীর আলম (৪০), আজিম উদ্দিন (৩০) ও আতাউর রহমান নামের ৪ জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
২৩নভেম্বর শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দাঁতভাঙ্গা বাজারের পূর্বপাশে একটি ফাঁকা বাড়ি থেকে জুয়াড়ীদের আটক করে রৌমারী থানায় নিয়ে আসে। আটককৃত মতিয়ার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের জমদ্দিনের ছেলে, আজিম উদ্দিন একই গ্রামের বক্তার আলীর ছেলে, আতাউর রহমান সফিয়াল হকের ছেলে, জাহাঙ্গীর আলম গুটলিগ্রামের ইসলাম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পরের দিন সকালে তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
পরের দিন সকালে তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।