রাজবাড়ী’র বালিয়াকান্দিতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
রাজবাড়ী’র বালিয়াকান্দিতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
গোলাম মোর্তবা রিজু, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসত ঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই বৃদ্ধার নাম নুরজাহান বেগম (৭০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।

শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত নুরজাহান বেগমের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নিহতের পুত্র আ: বারেক জানান, রাত সাড়ে ৩টার দিকে আমি আমার ২ ছেলেকে নিয়ে কৃষি কাজের বাইরে চলে যাই। কিছুক্ষন পরে আমার স্ত্রী রোজিনা ফোন করে জানায় আমার মাকে গলাকেটে কে বা কাহারা হত্যা করেছে।

ঘটনাস্থল থেকে পাংশা সার্কেলের এএসপি মো: ফজলুল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোর রাতের কোন এক সময় বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। দ্রুত বিষয়টি অনুসন্ধান করে রহস্য উদঘাটনপূর্বক দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

রাজবাড়ী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


⇘সংবাদদাতা: গোলাম মোর্তবা রিজু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top