রৌমারী ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

S M Ashraful Azom
0
রৌমারী ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারী প্রতিনিধি: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়। পরে হল রুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসি, বিশেষ অতিথি রৌমারী উপজেলার কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আজিজুর রহমান, ওসি তদন্ত মোনতাছের বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সমবায় অফিসার মো.এনামুল হক প্রমূখ। 

এ উপজেলায় মোট ১শ’৪০টি সমবায় সমিতি চলমান রয়েছে। প্রতিটি সমিতিতে ৫০ থেকে ১শ’৫০জন পর্যন্ত সদস্য রয়েছে। প্রতি সমিতির মধ্যে পর্যায়ে ক্রমে ঋণ দেওয়া হয়েছে হবে বলে উপজেলা সমবায় অফিসার জানান।

⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top