
সখিপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মানব পাচারের অভিযোগে সাগরদীঘি ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান আলীসহ তিনজনকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। ২৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন বিএনপি’র নেতা শাহজাহান আলী (৩৫) মৃত সাগর আলীর ছেলে। সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০), পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলতাব হোসেন ওরফে আব্বাসীর ছেলে নাসির আব্বাসী (২৪) ।
মামলার সূত্র হিসেবে ওসি (তদন্ত) লুৎফুল কবীর বলেন, প্রায় ৬ মাস আগে অভিযুক্তরা গাজীপুর পৌর এলাকার আনিসুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৩০) কে ১২ লাখ টাকার বিনিময়ে অষ্ট্রেলিয়া পাঠায়। সেখানে নেয়ার পর তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে আরও ৪ লাখ টাকা দাবি করছে একটি চক্র। গত একমাস ধরে হারুনুর রশিদকে তার পরিবারের কারও সাথেই ফোনে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না।
এ ঘটনায় হারুনুর রশিদের বাবা বাদি হয়ে সখীপুর থানায় ২৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে ১৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
‘গ্রেফতারকৃতদের ২৪ নভেম্বর শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
⇘সংবাদদাতা: সখিপুর প্রতিনিধি
‘গ্রেফতারকৃতদের ২৪ নভেম্বর শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
⇘সংবাদদাতা: সখিপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।