মনির হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: স্বাধীনতার শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন দানের দাবীতে কালিহাতীতে সংবাদ সম্মেলন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) টাঙ্গাইল জেলা শাখা।
শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা সরকারী শামসুল হক কলেজে জেলা স্বাশিপের সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, কালিহাতী উপজেলা স্বাশিপের সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন প্রমূখ। বক্তারা দেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন স্বাশিপের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।