
আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনের ৪টিতেই প্রার্থীতা পেয়েছেন নতুনমুখের ৪ প্রার্থী। রোববার দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলার সংসদীয় ৮ আসনের নতুন মুখের মনোনীত ৪ প্রার্থী হলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল-৪ (ঘাটাইল) আলহাজ¦ আতোয়ার রহমান খান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আহসানুল হক টিটু ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
এ আসন গুলোতে আওয়ামীলীগ দলীয় মনোনীত এমপি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৪ (ঘাটাইল) কারাবন্দী আলহাজ¦ আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) খন্দকার আব্দুল বাতেন ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) অনুপম শাহজাহান জয়।
এছাড়াও দলের মনোনীত এমপি হয়েও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীতা পেয়েছেন, টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের মনোনীত প্রার্থী হয়েছেন দলের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আলহাজ¦ ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) মো.একাব্বর হোসেন।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।