টাঙ্গাইল বিটেকে ভর্তি পরীক্ষা শুক্রবার

S M Ashraful Azom
0
টাঙ্গাইল বিটেকে ভর্তি পরীক্ষা শুক্রবার

আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের(বিটেক) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে(১১তম ব্যাচ) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন সাত শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করে বিটেকের রেজিস্ট্রার মো. সেলিম মিয়া জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৭৯৮জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সে হিসেবে চার বিভাগে(ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং ও অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনের বিপরীতে প্রতি আসনে গড়ে সাত জন করে শিক্ষার্থী লড়ছেন। বিটেকের নিজস্ব ক্যাম্পাসে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামি ২৭ নভেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

বিটেক কর্তৃপক্ষ জানায়, গত ৯ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ২ নভেম্বর(শুক্রবার) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পিছিয়ে ২৩ নভেম্বর করে বস্ত্র অধিদপ্তর। পরীক্ষার ফল ও বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (িি.িনঃবপ.মড়া.নফ), বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট (িি.িফড়ঃ.মড়া.নফ) কিংবা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top