টাঙ্গাইলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা

আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top