টাঙ্গাইলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড় রসুলপুর বিমান বাহিনী ঘাঁটির টেলকি ফায়ারিং জোনের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার বিধ্বস্ত বিমানের পাইলট আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ সংবাদ পেয়ে বিমান বাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়।

এ বিমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিমান বিধ্বস্তের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত বিমানটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিকেলে ৫ টা পর্যন্ত বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস এর কর্মীরা এ উদ্ধার তৎপরতা চালান। এ বিমান দূর্ঘটনায় নিহত পাইলট এর মরদেহটি ক্ষতবিক্ষত হওয়াসহ দূর্ঘটনা কবলিত বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে। নিহত বিমান পাইলটের শুধু নাম ব্যতিত বয়স বা ঠিকানা তারা নিশ্চিত হতে পারেননি বলেও জানান তিনি। 
এ প্রসঙ্গে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের বিমান বাহিনীর মহড়া ছিল। মধুপুর বনে পরিচালিত এ মহড়ার অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল ৩ টা ৪০ মিনিটে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। 

এতে ঘটনাস্থলেই দূর্ঘটনা কবলিত বিমানের পাইলট আরিফের মৃত্যু হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top