ভূঞাপুরে অনুমতি ছাড়া সমাপনী কেন্দ্রে প্রবেশে শিক্ষকের অর্থদন্ড

S M Ashraful Azom
0
ভূঞাপুরে অনুমতি ছাড়া সমাপনী কেন্দ্রে প্রবেশের দায়ে শিক্ষকের অর্থদন্ড



অভিজিৎ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে সমাপনী পরীক্ষায় অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশের দায়ে কামরুজ্জামান নামের কোচিং সেন্টারের শিক্ষককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার অনুষ্ঠিত সমাপনী গণিত পরীক্ষায় গোবিন্দাসী বিদ্যালয় কেন্দ্রে অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করলে পাবলিক পরীক্ষা আইনে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

জানা যায়, উপজেলার রুহুলী গ্রামের একটি কিন্ডার গার্টেনের মালিক শিক্ষক কামরুজ্জামান পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিবের অনুমতি না নিয়ে রুমে প্রবেশ করেন। এসময় সেখানে দায়িতরত্ব উপজেলা বিআরডিবি কর্মকর্তা জগদীশ চন্দ্র তাকে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ পরীক্ষার দিন রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে কামরুজ্জামানকে হাজির করলে আদালতের হাকিম তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া অভিযুক্ত ওই শিক্ষক ম্যাজিস্ট্রেটের কাছে একটা মুচলেকা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামান কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপরাধ স্বীকার করে একটা মুচলেকা দিয়েছে ওই শিক্ষক।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top