গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ কে মনোনয়ন দেয়ার দাবি-ভিডিও

S M Ashraful Azom
0
গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ কে মনোনয়ন দেয়ার দাবি
গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবিতে বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে  যৌথ সংবাদ সন্মেলন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিমন তালুকদার এসময় তাঁর লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে সারা দেশে আগুন সন্ত্রাস, জ¦ালাও-পোড়াও হলেও অধ্যক্ষ অধ্যক্ষ আবুল কালাম আজাদ নেতা-কর্মীদের সাথে নিয়ে অতন্ত্র প্রহরীর মত গোবিন্দগঞ্জবাসীকে পূর্ণ নিরাপত্তা দিয়েছেন। যে কারণে এখানে কেউ কোন সন্ত্রাসী কর্মকান্ড ঘটাতে পারেনি।

তিনি আরও জানান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি নির্বাচিত হওয়ার পর উপজেলার সকল সংখ্যালঘু সম্প্রদায়কে বুক দিয়ে আগলে রেখেছেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপিকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানান।

সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস রন্টু, মিলুময় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top