রকি চন্দ্র সাহাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ময়দানে নির্বাচনী আমেজ জমে উঠেছে। ইলিশের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৫ আসন। এ আসনে নমিনেশন সংগ্রহের পরে প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন।
গত কয়েক বছর ধরে মাঠ পর্যায়ে গণসংযোগ, সভা-সমাবেশ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়, পোস্টার-ব্যানার, ফেস্টুন সাটিয়ে প্রার্থী হওয়ার প্রত্যাশার কথা জানান দিয়ে যাচ্ছেন আমজনতাকে। এবার টিকিট পেতে প্রবীণ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষাকৃত নবীন প্রার্থীরা সর্বোচ্চ চেষ্টা করছে।এদের মধ্যেশিল্পপতি, ব্যবসায়ীদের পাশাপাশি সাবেক অনেক ছাত্রনেতাকে দেখা যাচ্ছে।
এ আসনে বর্তমান এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি আসনটিতে দীর্ঘ সময় ধরে অনেক উন্নয়ন করেছেন। ওই উন্নয়ন কর্মকান্ডের কথা বিভিন্ন সভা-সমাবেশে জানান দিয়েছেন তিনি। বর্তমানে দলীয় সাংগঠনিক কাঠামোতে যুক্ত সব নেতাকর্মী রয়েছেন এমপির সঙ্গে। তবে স্থানীয় আওয়ামী লীগের প্রথমসারির বেশ কয়েকজন নেতা দ্বিমত হয়েছেন এমপির বিরুদ্ধে।
এ আসনে প্রথম ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। ওই সময় বেশ কিছুদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। রফিকুল ইসলাম ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটেসংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সংসদ সদস্য হন তিনি।
একসময় আওয়ামী লীগের রাজনীতিতে যারা পৃষ্ঠপোষকতা করতেন এবার মনোনয়ন যুদ্ধে সে নেতারা জড়িয়ে পড়েছেন। এসব বিক্ষুব্ধ নেতাকে গত কয়েকটি জাতীয় দিবস ও দলীয় কর্মসূচি পৃথকভাবে পালনকরতে দেখা গেছে।
একসময় আওয়ামী লীগের রাজনীতিতে যারা পৃষ্ঠপোষকতা করতেন এবার মনোনয়ন যুদ্ধে সে নেতারা জড়িয়ে পড়েছেন। এসব বিক্ষুব্ধ নেতাকে গত কয়েকটি জাতীয় দিবস ও দলীয় কর্মসূচি পৃথকভাবে পালনকরতে দেখা গেছে।
অন্যদিকে শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, ‘এ আসনে বর্তমান এমপি একজন সৎ লোক, তিনি ব্যাপকউন্নয়ন করেছেন। একই সঙ্গে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো রাখতে সক্ষম হয়েছেন। এছাড়া নতুন প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় দলে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। মনোনয়ন চূড়ান্ত হলেসবাই নৌকা ও মূল রাজনীতিতে ফিরে আসবেন।
আওয়ামী লীগে দ্বিধা বিভক্তির সুযোগে এমপি ছাড়াও আরো প্রায় ১০ জন প্রার্থী মনোনয়ন পেতে মরিয়া। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান। তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মুক্তির দাবিতে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী মাইনউদ্দিন বলেন, তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটঐক্যবদ্ধ রয়েছে বলে মত দেন তিনি।
আওয়ামী লীগে দ্বিধা বিভক্তির সুযোগে এমপি ছাড়াও আরো প্রায় ১০ জন প্রার্থী মনোনয়ন পেতে মরিয়া। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান। তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মুক্তির দাবিতে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি।
ছাত্রলীগের রাজনীতি থেকেশুরু করে গত ২০ বছর ধরে দলটির সুখে-দুঃখে সম্পৃক্ত থেকে এলাকায় দলকে সংগঠিত করেছি। পরে এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কাজে অবদান রাখছি। এবার দল থেকে নৌকা প্রতীকের মনোনয়ননিশ্চিত হলে আসটি নেত্রীকে উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরেক মনোনয়ন প্রত্যাশী পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বলেন, ‘ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিন দশক ধরে নিজেকে আওয়ামী লীগ পরিবারে সম্পৃক্ত রেখেছি। এলাকায় সামাজিক কাজের বাইরেও জাতীয় পর্যায় বিদ্যুৎ ব্যবস্থাউন্নয়নে অবদান রেখে আসছি। দল তাকে মনোনয়ন দিলে তিনি সবাইকে নিয়ে বিজয় নিশ্চিত করার চেষ্টা করবেন।
দুদকের সাবেক মহাপরিচালক ও এনএসআই-এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এইচ সালাহ্উদ্দিন বলেন, ইতিমধ্যে তিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করে চলেছেন। তিনি সুস্থও গণতান্ত্রিক ধারার রাজনীতি বিশ্বাস করেন। দল তাকে চূড়ান্ত টিকিট দিলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে মিলেমিশে এলাকার উন্নয়ন করার আশা ব্যক্ত করেন।
এ আসনে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ঢাকা কলাবাগান ক্লাবের সভাপতি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বায়রার সিনিয়র সহ-সভাপতি আলহাজ শফিকুল আলম ফিরোজ নৌকাপ্রতীকের পক্ষে দীর্ঘদিন গণসংযোগে মাঠে রয়েছেন। তার প্রত্যাশা দল তাকে এবার মূল্যায়ন করলে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হবেন।
এ আসনে সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তাও মনোনয়ন প্রত্যাশী। তার অভিমত, নেতাকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে নিয়মিত সাধারণ মানুষের ঘরে ঘরেযাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী একেএম ফজলুল হক বলেন। বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশ করছেন। বাংলাদেশ আওয়ামী-তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মো: হেলাল উদ্দিন মোল্লা।

মনোনয়ন প্রত্যাশা করছেন মহাজোটভুক্ত ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ। তিনি ২০০৬ সালের না হওয়া নির্বাচনে মহাজোট থেকে মনোনয়নপেয়েছিলেন। হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এসএম মোস্তফা কামাল ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলীআহমদ মাহমুদ মাঠে সরব রয়েছেন।
চাঁদপুর-৫ আসনের দুই উপজেলার মধ্যে শাহরাস্তি উপজেলার ১০টি ইউপির ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৯৫৩ জন। অপরদিকে হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউপির ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার৮২৮ জন।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
চাঁদপুর-৫ আসনের দুই উপজেলার মধ্যে শাহরাস্তি উপজেলার ১০টি ইউপির ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৯৫৩ জন। অপরদিকে হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউপির ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার৮২৮ জন।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।