জামালপুরে দুই প্রকৌশলীর বিদায়-বরণ

S M Ashraful Azom
0
জামালপুরে দুই প্রকৌশলীর বিদায়-বরণ

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির সোহেলের বিদায় এবং নতুন নির্বাহী প্রকৌশলী ফজলুল হককে বরণের আনুষ্ঠানিকতা ২১ নভেম্বর বিকেলে সম্পন্ন হয়। কর্মচারী ও ঠিকাদার সমিতি এর আয়োজন করে। 

দেওয়ানগঞ্জ জনস্বাস্থ্যর উপসহকারি প্রকৌশলী রাকিবুল হাসান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপসহকারি প্রকৌশলী কামরুজ্জামান, প্রাক্তন সহকারি প্রকৌশলী আনন্দ চন্দ্র চৌধুরী, ঠিকাদার শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান প্রমুখ। সভায় নবাগত-বিদায়ী উভয় কর্মকর্তাকে ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করা হয়।

⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top