টাঙ্গাইল-৬ আসনে নৌকার বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

S M Ashraful Azom
0
টাঙ্গাইল-৬ আসনে নৌকার বিজয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলা নাগরপুর ও দেলদুয়ার এই উপজেলা নিয়ে টাঙ্গাইল-৬ আসন গঠিত। এ আসনে আসছে  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যেই হোক না কেন, তাকে বিজয়ী করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষ্যে ২১ নভেম্বর বুধবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামাল হোসেন, নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, প্রচার সম্পাদক খালিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর, সদস্য ফরিদুর রহমান ফরিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান তুহিন, আল-মামুন প্রমূখ।

আলোচনা সভায় নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। যারা নৌকার বিপক্ষে গিয়ে নির্বাচন করবেন তাদের দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সদর বাজার পরিভ্রমন করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top