ঠাকুরগাঁওয়ে চা চাষ সম্প্রসারনে কর্মশালা

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে চা চাষ সম্প্রসারনে কর্মশালা

আল মাহামুদুল হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে নর্দান বাংলাদেশ প্রকল্প ও বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আয়োজনে এবং ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্দান বাংলাদেশ প্রকল্প বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ শামীম আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

কর্মশালায় জেলায় চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং এ অঞ্চলের ক্ষুদ্র চা চাষীদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধার বিষয়টিও উঠে আসে।

উল্লেখ্য যে, ইতিমধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর, চামেশ্বরী, আকচা, ভুল্লী, ঢোলারহাট, কশালগাঁও, ঘনিমহেষপুর, রাজাগাঁও ও ধর্মপুরের ৩১ জন ক্ষুদ্র চাষী চা আবাদ করছে। চা বাগানের সংখ্যা ২৯ টি।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top