জিল বাংলা সুগার মিলের ৬১তম মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন

S M Ashraful Azom
0
জিল বাংলা সুগার মিলের ৬১তম মাড়াই মৌসুমের শুভ উদ্ভোধন

নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলের চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য আখ মাড়াই শুরু হয়েছে। ডোঙার আখ ফেলে ৬১তম মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শেখ হাসিনা সরকারের জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলটি ২০১৮-১৯ অর্থ বছরের আখ মাড়াই শুরু করলো।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিল কর্তৃপক্ষ মিল চত্ত্বরে শুক্রবার এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, পৌর মেয়র জনাব শাহ নেওয়াজ শাহানশাহ।

জিল বাংলা সুগার মিলের ২৯টি আখ ক্রয় কেন্দ্র রয়েছে। মিলের আখ মাড়াই ক্ষমতা ১ হাজার ১৬ মেঃটন এবং চিনি উত্পাদন ক্ষমতা প্রায় ১০হাজার ১শ ৫০ মেঃ টন রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো মিলের সর্বোচ্চ সংখ্যক আঁখ চাষী মিলে আঁখ প্রদান করবেন। মিল কর্তৃপক্ষের ধারনা এবার তারা লাভের মুখ দেখবেন।

এ সময় মিলের সব কর্মকর্তা ও কর্মচারী, সিবিএ নেতারা ও আখচাষীরা উপস্থিত ছিলেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top