আওয়ামী লীগ প্রার্থী ড. রাজ্জাক বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

S M Ashraful Azom
0

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে শন্তিপূর্ণ নির্বাচন 

আওয়ামী লীগ প্রার্থী ড. রাজ্জাক বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিপুল উৎসাহ উদ্দিপনায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। 

মধুপুর ও ধনবড়ী উপজেলার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পর্যবেক্ষণ করে কোথাও কোন বড় ধরনের অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

মধুপুর উপজেলার ৮৩টি এবং ধনবাড়ী উপজেলার ৫৬টি কেন্দ্রে গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানাভাবে চলে ভোটগ্রহণ। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক  রোববার সকাল সাড়ে ৯টায় মুশুদ্দি খন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত। 

নৌকাকে বিজয়ী করতে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ রয়েছে। তিনি ভোটারদেরকে ভোট কেন্দ্রে স্বতস্ফুর্তভাবে অংশ নেয়ার জন্য ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

মধুপুর এলাকার ৮৩টি কেন্দ্রের অনেক কেন্দ্র ঘুরে শান্ত পরিবেশ লক্ষ্য করা গেছে। ধনবাড়ী উপজেলার মুশুদ্দি খন্দকার পাড়া, মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মুশুদ্দি পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সয়া উচ্চ বিদ্যালয়, টাকুরিয়া, ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন এবং মধুপুর উপজেলার মহিষমারা,আউশনারা, কুড়ালিয়াসহ অরণখোলা ইউনিয়নের অন্তত ২০/২৫টি কেন্দ্র ঘুরে শান্ত পরিবেশ লক্ষ্য করা গেছে।

বিকাল ৪টার পর ভোট গননার কাজ শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধনবাড়ী উপজেলার ৫৬ কেন্দ্রের ফলাফল বেসরকারীভাবে পাওয়া গেছে। 

৫৬ কেন্দ্রের বেসরকারী ফলাফলে মহাজোট প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। 

অপরদিকে বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী সরকার শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪‘শত ৩৯ ভোট।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top