রাজিবপুরে আওয়ামীলীগের বিশাল জনসভায় জনতার ঢল

S M Ashraful Azom
0
রাজিবপুরে আওয়ামীলীগের বিশাল জনসভায় জনতার ঢল

রৌমারী প্রতিনিধি :কুড়িগ্রাম-৪আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. জাকির হোসেনের নৌকা মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টার সময় রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

জনসভায় বিকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় মিলিত হয়। উপজেলার আওয়ামীরীগের যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুব মহিলালীগসহ হাজার হাজার নারী-পুরুষ জনসভায় অংশ গ্রহন করেন। 

নৌকা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন অঙ্গি-ভঙ্গিতে শ্লোগানে মুখরিত হয় সমগ্র মাঠ। কানায় কানায় ভরে উঠে রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়া হয়। জনতার মুখে ভেসে উঠে বর্তমান সরকারের উন্নয়নের কথা।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হাই এর সভাপতিত্বে এ আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় অত্র এলাকার প্রায় ১০হাজার নারী-পুরুষ অংশ গ্রহন করেন। 

জনসভায় নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে প্রধান অতিথির ভাষনদেন আওয়ামীলীগের মনোনিত (নৌকার) প্রার্থী, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় সাবেক ছাত্রলী নেতা মো.বিপ্লব হাছান পলাশ, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত মো.আব্দুল কাদের সরকার, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ সাধারন সম্পাদক মো.জাইদুল ইসলাম মিনু, যুবলীগ সভাপতি মো. হারুন উর রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নুর আলম, সাধারন সম্পাদক মো. সালমান ফারসী তুষার, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শফিউল আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিম উদ্দিন মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিবুর রহমান, সাধারন সম্পাদক বদিউজ্জামান, ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান, সাধারন সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেকসহ প্রমূখ। বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামীলীগ সরকার গঠন করার সুযোগ দিন। 

৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে বিজয় লাভ করলে আগামী বছরেই এ তিন উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। আপনারা নৌকায় ভোট দিবেন। দেশরতœ ও দেশনেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগকে ভোটে নির্বাচিত করতে হবে।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top