
শাহ জামাল: জামালপুর-৩ মাদারগঞ্জ-মেলান্দহে আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ , র্যাব , বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে এবার ১৩৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
মালঞ্চ উচ্চ বিদ্যালয় ও মামা ভাগিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে দীর্ঘ লাইনে ভোটাররা ভোট দিচ্ছেন।
এছাড়া মেলান্দহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ এফএম উচ্চ বিদ্যালয়, গোনারীতলা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
মেলান্দহ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, মেলান্দহ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
⇘সংবাদদাতা: শাহ জামাল

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।