নানা আয়োজনে টাঙ্গাইলের ভূঞাপুরে মহান বিজয় দিবস উদযাপিত

S M Ashraful Azom
0
ভূঞাপুরে মহান বিজয় দিবস উদযাপন
অভিজিৎ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এর আগে উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা বাসষ্ট্যান্ডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এছাড়া ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ, শারিরিক কসরত ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে পুলিশ প্রশাসন ছাড়াও ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারিরিক কসরত প্রদর্শন করে।

এতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজির আহম্মেদ, জেলা ট্রাক বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, হোসনে আরা বেবীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।



অন্যদিকে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পন করে।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top