ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে আবারো একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মফিদার রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আখানগর ইউনিয়নের ঝাপড়তলি গ্রামের আনন্দ চন্দ্র বর্মনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে আনন্দ চন্দ্র বর্মনের বাড়ির ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ ভিন্ন থাকলেও বিড়ি-সিগারেটের আগুন থেকেও এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে জানান তিনি।
বাড়ির মালিক আনন্দ চন্দ্র বর্মন বলেন, আখানগর বাজারের মেশিনারীজ এর দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাসায় আসি। এর কিছুক্ষণ পর দেখি আমার ঘরে আগুন জ্বলছে এবং আশপাশে পেট্রোলের গন্ধ ছড়াচ্ছে। ৫-৭ মিনিটের মধ্যে দুটো ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরিকল্পিতভাবেই কেউ পেট্রোল দিয়ে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।
আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, এ অগ্নিকান্ড নিয়ে আমার এলাকার দুটো হিন্দু বাড়িতে আগুন দেওয়া হলো। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
আগুনের ঘটনায় রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ এ ধরনের ঘটনা ঘটালে আমরা সেটি তদন্ত করছি এবং যারাই এ ঘটনার সাথে সম্পৃক্ত থাক তাকে আইনের আওতায় আনা হবে।
উল্লেক্ষ্য, গত শুক্রবার (২১ ডিসেম্বর) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামে একটি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে (২৫ ডিসেম্বর) আখানগর ইউনিয়নের মধ্যঝাড়গাঁও গ্রামে আরেকটি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।