টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দুই উপজেলা কালিহাতী ও দেলদুয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়িসহ ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দেলদুয়ার উপজেলা সদরের দক্ষিণ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। টাঙ্গাইল ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডের শিকার বাজারের সভাপতি মো. দুলাল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসন্তী মিষ্টান্ন ভান্ডারের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও ধারণা করছেন তিনি।

অপরদিকে একই রাতে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামের মসলেম উদ্দিনের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় দুটি বসত ঘর, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার ধারণা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকান্ডের শিকার ওই বসত বাড়ীর ঘরের চালে কে বা কারা ঢিল ছুড়ে মারে। ঢিলের শব্দে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলেই দেখেন উত্তর পাশের ঘর থেকে আগুন আর ধোঁয়া বের হচ্ছে। তবে ঘরটিতে কেউ ছিলোনা।
ওই আগুন দেখে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালানোকালে অপর ঘরটিতেও আগুন লেগে যায়। আগুন নেভাতে ব্যর্থ হয়ে অবশেষে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে খবর দিলেও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই দুটি ঘর ও ঘরের আসবাবপত্রসহ আনুসাঙ্গিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক। তবে আকস্মিক এ বাড়িতে আগুন লাগার ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে হতে পারে বলে ধারণা করছেন প্রতিবেশীরা।
কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামে অগ্নিকান্ডের সংবাদ পেলেও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে ওই বাড়ির দুটি বসত ঘর ও আসবাবপত্র পুড়ে আগুন স্থানীয়দের সহায়তা নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের জরুরি বিভাগের কর্তব্যরত মিজানুর রহমান।

এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, রাত ১টা ৫০ মিনিটে দেলদুয়ার দক্ষিণ বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে টাঙ্গাইল ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এ আগুনে বাজারের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়াও কি থেকে ওই আগুনের সূত্রপাত আর কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরে তদন্ত কমিটির মাধ্যমে জানানো হবে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।