জামালপুরের ৫টি আসনে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

S M Ashraful Azom
0
জামালপুরের ৫টি আসনে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
জামালপুর প্রতিনিধি: জামালপুরে শান্তি পূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সকাল ৮টা থেকে গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার পাঁচটি আসনে ৫৮১টি ভোট কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হয়েছে।

শীতের সকালের শুরুতে কেন্দ্রের সামনে উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়লে উপস্থিতি আরও বেড়ে যায়।

জানা গেছে, জামালপুর জেলার পাঁচটি আসনে এবার আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। এ পাঁচটি আসনে ১৭ লাখ ১৫ হাজার ৩৩৯ জন পুরুষ ও নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৫০ হাজার ২৬৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৮ লাখ ৬৫ হাজার ৭৫ জন।

এ নির্বাচনে জেলায় ৫৮১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩ হাজার ২৩৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৬ হাজার ৪৭০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

ভোট গ্রহণ শুরু থেকে গণনা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা পাঁচটি আসনে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স এবং ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল নিয়োজিত ছিলেন।

সারা জেলায় ১ হাজার ৮০০ জন পুলিশ, বিজিবি ৯ প্লাটুনে ১৮০ জন, সেনাবাহিনীর ৭ প্লাটুনে ৩৯৭ জন, র‌্যাবের ৯০ জন্য সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এ ছাড়াও ৭ হাজার আনসার ও ভিডিপি সদস্য এবং ৭০০ গ্রাম পুলিশ ভোটকেন্দ্রে নিয়োজিত ছিলেন।

⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top