
ঘাটাইল প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনটি বর্তমান এমপি রানার জনপ্রিয়তাই তার পিতা আতাউর রহমান খানকে এগিয়ে রেখেছে। তাই খুব অল্প সময়ে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারন ভোটারদের মণিকোঠায় আতাউর রহমান স্থান করে নিতে সমর্থ হয়েছেন।
উপজেলাটি ১টি পৌরসভা ও ১৪ ইউনিয়ন ৫১.৩০বর্গ কিঃমিঃ আয়তন নিয়ে গঠিত। যার লোক সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ১৩ হাজার ৫ শত ২৬ জন এবং মহিলা ২ লক্ষ ২০ হাজার ৮০৪ জন। জেলার অন্যান্য উপজেলা থেকে ঘাটাইল অনেকটা ভিন্ন হওয়ায় সবার কাছে এ আসনটি বিশেষ গুরুত্ব বহন করে।
১৯৭০ সালের গণপরিষদ নির্বাচনে এমএনএ এবং ১৯৭৩ ও ১৯৮৬ সালে এ আসন থেকে এমপি নির্বাচিত হন প্রয়াত শামসুর রহমান খান শাহজাহান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে এ আসনের এমপি হন জাতীয় পার্টির সাইদুর রহমান খান মোহন। কিন্তু ১৯৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদের কাছে পরাজিত হন শামসুর রহমান। ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী পরিবর্তন করে রাজনীতিতে নতুন মুখ ডা: মতিউর রহমানকে মনোনয়ন দেয় আ’লীগ। এই নির্বাচনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান খান আজাদকে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২১ বছর পর আসনটি আ’লীগকে উপহার দেন ডা: মতিউর রহমান।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মতিউর রহমানের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় । এ নির্বাচনে গর আ’লীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু। তখন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন প্রয়াত শামসুর রহমান খান শাহজাহানের ভাতিজা বর্তমান এমপি আমানুর রহমান খান রানা। তিনি তৎকালীন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রায় ৪৮ হাজার ভোটের ব্যাবধানে লেবুকে হারিয়ে এমপি নির্বাচিত হন তিনি। এর মাঝে তার জনহিতকর কর্মকান্ডে সাধারন জনগনের মাঝে খুব অল্প সময়ের মধ্যে জায়গা করে নেন তিনি। ফলে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকেটে রানা আবার বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত হন।
টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সন্দেহভাজন আসামী হয়ে কারাগারে থাকলেও তৃনমুল নেতাকর্মী ও সাধারন জনগন তার দানশীল কর্মকান্ডে তার প্রতি থাকে অবিচল আস্থা। ফলে রানা জনপ্রীয়তার শির্ষে থাকার কারনে আসনটি তার পিতা সাদা মনের মানুষ (সাবেক ব্যাংক কর্মকর্তা) আতাউর রহমান খানের জন্য মনোনীত করায় দলের সর্বস্তরে নেতাকর্মীরা একাত্ততা প্রকাশ করে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয়ী করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। ফলে রাস্তাঘাট বাসাবাড়ি হাটবাজার চায়ের দোকানে সর্বদাই রানার জনপ্রিয়তাকে স্থান পাচ্ছে। সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এ আসনে তিন লাখ ১০হাজার ৬৬৫ জন ভোটার রয়েছেন।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।