কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন জাকির হোসেন

S M Ashraful Azom
0
কুড়িগ্রাম-৪ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন জাকির হোসেন

রৌমারী প্রতিনিধি
: রেীমারী উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. জাকির হোসেন (নৌকা) প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষ প্রতীকে মো. আজিজুর রহমান পরাজিত হয়েছেন । এ নির্বাচনে মোট ১৬জন প্রার্থী অংশ গ্রহন করেন। রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ৪টার পর থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী ফলাফল আসতে শুরু হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

৩৪টি কেন্দ্রে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. জাকির হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ৪৮হাজার ৪শ’২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির মনোনিত প্রার্থী মো. আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ১৪ হাজার ১শ’৬৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। 

নিরাপত্তা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ বাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার ভিডিপি ও গ্রামপুলিশসহ ভিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার সদস্যগণ । এ উপজেলায় মোট ৬১টি ভোট কেন্দ্র রয়েছে।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top