
সেবা ডেস্ক: টাঙ্গাইল-২, গোপালপুর ও ভূঞাপুর উপজেলা নিয়ে গঠিত আসন। এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বিএনপির প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৩৯টি মামলা হয়েছে এমন তথ্য তার হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এরমধ্যে বর্তমানে ৬১টি মামলা তদন্তনাধীন এবং ৭৮টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ৪টি মামলায় অব্যাহতি ও ২৯টি মামলা স্থগিত করা হয়েছে।
এদিকে বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দি হয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির। তিনি এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে এরই মধ্যে ভোটারদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। তানভীর হাসান ছোট মনির তার হলফনামায় বলেছেন, তার ব্যবসা থেকে বার্ষিক আয় ৪২লাখ ৫৯হাজার ৭৩৪ টাকা। তার নগদ অর্থ বাবদ ২লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমান ১১ লাখ টাকা। স্বর্ণ ৪০ ভড়ি, ইলেকট্রনিক বাবদ ২লাখ ৫০হাজার টাকা, ৩টি মোবাইল বাবদ ১লাখ টাকা ও আসবাবপত্র বাবদ ৩লাখ ৫০হাজার টাকা রয়েছে।
অপরদিকে, বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ৩.৫ কাঠা অকৃষি জমি এবং ১৪৪ বর্গফুট দোকান আছে বলে উল্লেখ করলেও একাদশ সংসদ নির্বাচনে হলফনামায় তার কোন জমি বা দোকান নেই বলে উল্লেখ করেছেন।
সে সময় তার কাছে নগদ টাকা না থাকলেও বর্তমানে টুকুর কাছে নগদ ২ লাখ টাকা আছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদিকে ১০ বছরে তার স্ত্রীর স্বর্ণের পরিমাণ বেড়েছে। গত দশ বছরে ৪০ভরি স্বর্ণ বেড়েছে।
এছাড়া সুলতান সালাউদ্দিন টুকু কোন ব্যাংক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেনি বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাশকতা মামলায় বর্তমানে কারাবন্দি রয়েছেন। তাই তিনি তার নির্বাচনী এলাকায় অনুপস্থিত রয়েছেন। এছাড়া এই আসনে তার ভাই জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা তার হয়ে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।