
বৃহস্পতিবার বিকালে উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান মোস্তফা আল মাহমুদ। পরে তিনি মহাজোটের প্রার্থীকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন।
ইসলামপুর আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি তার বক্তব্যে ইসলামপুরসহ জেলার পাঁচটি আসন নৌকা প্রতীকে বিজয় করার সকলের প্রতি আহ্বান জানান।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া, জিএস মিজান, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, ইসলামপুর পৌর মেয়র আব্দলি কাদের শেক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু প্রমুখ।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক লাঙ্গল প্রতীকের মোস্তফা আল মাহমুদ তার প্রার্থিতা প্রত্যাহার করে তার বক্তব্যে বলেন- মহাজোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মহাজোট মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলাল এমপি’র পক্ষে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরও বলেন, নৌকা প্রতীক মানেই উন্নয়নের প্রতীক। নৌকা প্রতীক মানেই এগিয়ে যাওয়ার প্রতীক। এ সময় উপজেলা জাতীয় পার্টির ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।