জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন

S M Ashraful Azom
0
জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন

সরিষাবাড়ি প্রতিনিধি
: জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ , র‌্যাব , বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে এবার ৮৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

সরেজমিনে দেখা গেছে দীর্ঘ লাইনে ভোটাররা ভোট দিচ্ছেন।সকল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সরিষাবাড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মেলান্দহ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
⇘সংবাদদাতা: সরিষাবাড়ি প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top