সেবা ডেস্ক: ৩০ ডিসেম্বরের জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে লেনদেন পরিচালনা আগামীকাল শুক্রবার থেকে ৩দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঐ সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে আগামীকাল ২৮ ডিসেম্বর, ২০১৮ শুক্রবার বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ রবিবার বিকাল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সকল ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
তবে সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যক্তিগত একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পারে।
এমতাবস্থায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারিসমূহকে এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সম্পর্কে গ্রাহক তথা সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেয়া হলো।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।