টাঙ্গাইলের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে র‌্যাবের মহড়া

S M Ashraful Azom
0
টাঙ্গাইলের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে র‌্যাবের মহড়া
টাঙ্গাইল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ অবাধে জনগণের ভোটাধিকার প্রয়োগের সহায়তায় টাঙ্গাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ দমন তৎপরতা শুরু হয়েছে। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় র‌্যাবের একটি দল শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের অপতৎপরতারোধ করাসহ অপরাধী চক্রের সদস্যদের অবস্থান নেয়ার পায়তারা বন্ধে সন্দেহজনক এমন কোন বহিরাগত কেউ শহরে আছে কিনা তা নিশ্চিতে আর সতর্কতায় আবাসিক হোটেল গুলোতে তল্লাসি অভিযান চালিয়েছে। 

এছাড়াও জেলা শহরের প্রবেশদ্বার গুলোতে চেকপোষ্ট বসিয়ে গণপরিবহনেও তল্লাশি চালানো হয়েছে বলে জানান টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শামিম আরা (পিপিএম)। এ অভিযান নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ করতে টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩টি টিম দায়িত্ব পালন করছে। 

সেনাবাহিনীর দায়িত্ব পালনকারী ১৩টি টিমের ১২টি সংসদীয় ৮টি আসনের ১২টি উপজেলায় অবস্থান করছে আর অবশিষ্ট একটি টিম রিজার্ভ ফোর্স এর দায়িত্ব পালন করবে। এছাড়াও জেলার নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছে ১৫ প্লাটুন বিজিবি। 

৮টি আসনের ১২টি উপজেলায় ১২ প্লাটুন বিজিবি দায়িত্বরত থাকাসহ অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি রিজার্ভ ফোস হিসেবে রাখা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে। 

বিশেষ এই দুই বাহিনীসহ এ নির্বাচনে আনসার ও পুলিশ সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটরাও দায়িত্ব পালন করবে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top