মধুপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে প্রচার মিছিল করেছে ধনবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মিরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধনবাড়ীতে টাঙ্গাইল-১ (মধুপুরÑধনবাড়ী) আসনের আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাকের পক্ষে উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মিরা প্রচার মিছির বের করেন।
মিছিলটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক লীগের কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। ধনবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক নওশাদ আলী মালেক, মুসলিম উদ্দিন খান, মহির উদ্দিন, আবুল কালাম, কেরামত আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে উন্নয়ন হয়নি। বিগত ১০ বছরে ধনবাড়ীর রাস্তঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।